ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ঝালকাঠিতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮৮ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মুসলিম সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজসাজ রব। পছন্দের পোষাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভীড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে তাদের অসন্তোষ । গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিংকমপ্লেক্সসহ ছোট-বড় দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় শুরু হয়েছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে এসব মার্কেটে। মার্কেটের মধ্যে মৌ ফ্যাশন, ঘোমটা, বধূয়া, হাসনেহেনা, ঝলক, আচল ও ভাই ভাই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে সব ধরণের পোশাক।
পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি রয়েছে দোকানগুলোতে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি থ্রী-পিস, লেহাঙ্গা, ফারসি গারারা, সারারা, বারবি গাউন, সট গাউন, পার্টি ফোরক। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বে-রঙের শাড়ির চাহিদাও রয়েছে। ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। টিশার্ট, জিন্স প্যান্ট, পাজামাসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে শপিংমলে।
তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দুই হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

আপডেটের সময় ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫