ভিয়েনা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল বাসেত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৬৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২২ মার্চ) এক প্রজ্ঞাপনে, এই নিয়োগাদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এই অধ্যাপককে উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

জানতে চাইলে অধ্যাপক ড. আব্দুল বাসেত, ইউরো বাংলা টাইমস কে বলেন, মঙ্গলবার উপাচার্য পদে যোগদান করবেন তিনি। তারপর মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে কাজ শুরু করবেন।

অধ্যাপক ড. বাসেত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি নেন। ১৯৯৬ সালে স্নাতকোত্তর ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল বাসেত

আপডেটের সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১