ভিয়েনা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ১৪৭ সময় দেখুন

বাঁশখালী  (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে মু. কাইছার উদ্দিন (২২) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২১ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার জলদী দক্ষিণ আস্করিয়া পাড়া পুরান বাজার জোড় পুকুর পাড় সংলগ্ন এলাকায়।

নিহত মু. কাইছার উদ্দিন বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়্যদ বাহার উল্লাহ পাড়া এলাকার মনজুর আহমদের পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার দক্ষিন দক্ষিণ আস্করিয়া এলাকায় অবস্থিত হাফেজিয়া দারসুল কুরঅান হেফজখানা ও এতিমখানা মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্টান আজ রোববার। ওই মাহফিল উপলক্ষে সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎতের তার জড়িয়ে পড়লে ঘাটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিহত কাইছারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, ‘উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ আস্করিয়া এলাকায় একটি মাদরাসার বার্ষিক মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কাইছার উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা মর্গের হেফাজতে আছে।

চ প্র /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময় ০৪:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১