ভিয়েনা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

বোরহানউদ্দীনে ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৬৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তিন টি ভূমি অফিস পরিদর্শন করেছেন।

প্রথমে তিনি বোরহানউদ্দিন উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি ই-নামজারি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেন। এছাড়া মঞ্জুরকৃত নামজারির ডিসিআর ধরে না রাখা এবং যথাসময়ে তা আর্কাইভ করার পরামর্শ দেন। এছাড়া হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগ ভাবে নবায়ন, মিস কেইসসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ ও অডিট আপত্তির জবাব যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি একে একে সাচড়া ইউনিয়ন ভূমি অফিস এবং দেউলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের চলমান পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দ্রুত ডাটা সংগ্রহ ও এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন। এছাড়া ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় তার সাথে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) শোয়াইব আহমাদ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বোরহানউদ্দীনে ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি

আপডেটের সময় ০৫:৫৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১