ভিয়েনা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ভোলায় মাদক সেবনে বাঁধা দেয়ায় কৃষকের ঘরে আগুন,হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ১১৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার ঘুইঙ্গারহাট এলাকার মাদক সম্রাট কবিরের মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় কৃষক শাহে আলমের ঘরে হামলা করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ওই কবিরের দৌড়াত্ব এতটাই যে, থানায় লিখিত অভিযোগ দেয়ার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে কবির থানার ভেতর প্রবেশ করে কৃষক শাহে আলমকে দেখিয়ে নেয়ার হুমকী দিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন মনছুর জানান, মাদক সম্রাট কবিরের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। শুধু ওই এলাকা নয়, জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও বিক্রির নেতৃত্ব দিচ্ছে ওই কবির । পুলিশের তালিকায় থাকলেও কবির বীর দর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার খুঁটির জোর কোথায় এ নিয়ে এলাকাবাসীদের প্রশ্ন রয়েছে।

কৃষক শাহে আলমের মেয়ে রেহানা বেগম জানান, গভীর রাতে কবির কয়েকজন লোক নিয়ে তাদের বাড়ি এসে , ঘর খুলে দিতে বলে। এলাকার দরিদ্র্য মানুষদের ঘরে জোর পূর্বক প্রবেশ করে মাদকের আসর বসায়। শাহে আলমের ঘরে প্রবেশ করতে না পারায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকার আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় আব্দুর রাজ্জাক আহত হন।

অপরদিকে শাহে আলম মিয়া জানান, ভোলা থানায় মামলা দায়েরের সময় কবির তার সন্ত্রাসীদের নিয়ে থানার ভেতর এসেও তাদের দেখিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়। ফলে মামলা করার পর তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন ।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, তারা ব্যবস্থা নিচ্ছেন। কবির অবশ্য দাবি করেন তিনি মাদ্রকের সঙ্গে জড়িত নন। কাউকে হুমকীও দেন নি।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় মাদক সেবনে বাঁধা দেয়ায় কৃষকের ঘরে আগুন,হুমকি

আপডেটের সময় ০৫:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১