ভিয়েনা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ১৬২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঠাকুরগাও থেকে ঝালকাঠিতে আসা তাবলীগ জামায়েতের ২০জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এবং রবিবার সকালে তাদের মধ্যে ১৪ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে এরা ঠাকুরগাও থেকে ঝালকাঠি এসে সদর উপজেলা মসজিদে এরা অবস্থান করছিল। এদিন রাতে তারা খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত দু’টার পর থেকে মধ্যে বমি ও মাথা ঘুরানো অসুস্থতা দেখা দেয়। সকালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

অসুস্থ থাকা আংশিক জামায়াত জানান,মাগরিবের নামাজের পরে তাদের খাবার মসজিদের বারান্দায় রেখে তারা ১ ঘন্টা ওয়াজ নছিয়ত করছিলেন। এই সময় কোন চক্র তাদের টাকা পয়সা লুটে নেওয়ার জন্য খাবারে নেশা জাতীয় কোন দ্রব্য মিশিয়ে রেখেছিল। রাত ৩টায় কয়েকজন এসে মসজিদের দরজা খোলার জন্য ধা্ক্কা-ধাক্কি করছিল তবে তাদের দলনেতা দরজা না খোলার জন্য সকলকে সতর্ক করে দেন।

ঝালকাঠি সদর আবাসিক চিকিৎসক ডা: জাফর আলী দেওয়ান জানান, খাবারে নেশা জাতীয় দ্রব্য থাকার কারণে এদের মধ্যে খাবার খেয়ে বিষক্রিয়ার সৃষ্টির কারণে এরা অসুস্থ হয়েছেন এবং হাসপাতালে অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন।

যে ১৪ জনকে সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, নুরুল ইসলাম (২৮),আনসারুল (৬২), আলমগীর (৩২),সামসুল হক (৬০), আ: মালেক (৫৫), জাহাঙ্গীর হোসেন (৫৮), হাসান আবদুল্লাহ (১৮), মারজু আলম (২৫), বাবুল হোসেন (৫১), বদরুজ্জামান কামাল (৬১), হাসান (২৫), সুলতান আলী (৫০), রফিকুল (৩৫)ও আবদুল্লাহ (৩৬)।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে

আপডেটের সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১