ভিয়েনা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী

হবিগঞ্জে ওমেরা সিলিন্ডার ফ্যাক্টরিতে আগুণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১৫১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার এলাকায় অবস্থিত ওমেরা সিলিন্ডার লিমিটেড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে  ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। ফলে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফ্যাক্টরীটি।

শুক্রবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক জানান, ওমেরা সিলিন্ডার ফ্যাক্টরীতে হঠাৎ করেই আগুণের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে কি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে ফ্যাক্টরীটি। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ওমেরা সিলিন্ডার ফ্যাক্টরিতে আগুণ

আপডেটের সময় ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১