ভিয়েনা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩১ জেলের জেল-জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ১৩১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৮ দিনে ১৩১ জেলের জেল-জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৮৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪২ জনকে জরিমানা করা হয়। এছাড়াও দেড় মেট্রিক টন ইলিশ ও ২ লাখ ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) জেলা মৎস্য অফিস এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত জেলার ৭ উপজেলায় মৎস্য বিভাগের ৪৮টি অভিযান পরিচালিত হয়েছে। যার মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালতে ১৩১ জনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ভোলা সদরে ১০ অভিযানে ৪৩ জেলে আটক হয়েছে। যার মধ্যে ৩০ জনের জেল ও ১৩ জনের জরিমানা। বোরহানউদ্দিনে ১৪ অভিযানে ৯ জনের কারাদণ্ড ও ১৫ জনের জরিমানা, লালমোহনে ৭ অভিযানে ২ জনের কারাদণ্ড ও ৫ জনের জরিমানা ও চরফ্যাশনে ৬৭ অভিযানে ৪৮ জনের কারাদণ্ড ও ১৯ জনের জরিমানা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানিয়েছেন,জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চলছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে নামছে তাদের আটক করছে অভিযান টিম। জেলেরা যেন ইলিশ ধরা থেকে বিরত থাকে সেজন্য মৎস্য ঘাট গুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।

ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমায় ইলিশের অভায়শ্রম। তাই মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্যবিভাগ। এদিকে দুই মাসের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে।

সাব্বির আলম বাবু / টাইমস

Tag :
জনপ্রিয়

কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩১ জেলের জেল-জরিমানা

আপডেটের সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১