ভিয়েনা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৩২ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ  ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হন।
সোমবার বিকালে লালমোহন পৌর ভবন এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনগণ বাস ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে মালিক সমিতির একটি বাস ভোলা থেকে ছেড়ে লালমোহন পৌরসভা ভবন অতিক্রম করছিল। এ সময় অপর দিক থেকে পৌরশহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল অটোরিকশা। তবে দ্রুত গতির বাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গুরুতর আহত হন অটোরিকশার সকল যাত্রী।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক মো. সুজন, অটোরিকশার যাত্রী ও কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার বাসিন্দা মো. সেলিম, বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার বাসিন্দা মো. নান্নু, লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাজ্জাক এবং পাবনা সদরের বাসিন্দা মো. আলাল।
এদের মধ্যে মো. সুজন ও মো. সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া বাস এবং অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫

আপডেটের সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪