ভিয়েনা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

চরফ্যাশনে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাশেদা বেগম (৪৫) নামের ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ মে) সকাল ১০ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওই গৃহবধূর স্বামী মো. সেলিমের বসতঘর থেকে চরফ্যাশন থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ও প্রতিবেশীরা জানান, গৃহবধূর স্বামী ঢাকায় কর্মস্থলে ছিলেন। আর গৃহবধূ ২ সন্তানকে নিয়ে স্বামীর বসতবাড়িতে থাকেন। অভাব অনটনের সংসারে তিনি কয়েক বছর যাবত নানান রোগে আক্রান্ত হয়ে মানসিক  বিকারগ্রস্ত ছিলেন। শনিবার সকালে তিনি একাই ঘরে ছিলেন। ৮ বছর বয়সী শিশু সোহেব বাহিরে খেলাধুলা করছিলো। খেলা শেষে  শিশু সন্তান হঠাৎ  ঘরে এসে মাকে বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে ও পুলিশকে খবর দেন । পরে চরফ্যাশন থানা পুলিশ এসে গৃহবধূ বসত ঘরের আড়ার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

ওসি আরো জানান, নিহত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪