ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

চরফ্যাশনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • ১৫৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভার আয়োজনে চলমান তীব্র গরমে শ্রমজীবি মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি  বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিম।

বুধবার (১ মে ) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর রোডস্থ ফ্যাসন স্কয়ারে পথচারী, বিভিন্ন যানবহনের চালকসহ সাধারণ মানুষের মাঝে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোরশেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক
নুরুল ইসলাম ভিপি।

এসময় যুব রেড ক্রিসেন্টের উপ-দল নেতা-২ তরিকুল ইসলাম বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অতিষ্ঠ জনজীবনে গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যালয়ের ছুটিও। অতীতে এ ধরনের গরম পরিলক্ষিত হয়নি। সবাই বেশি করে পানি পান করি। খেটে খাওয়া শ্রমিকদের প্রতি সদয় হয়। এর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অনাবৃষ্টি ও গরমের কারণ চিহ্নিত করে জাগতিক পদক্ষেপ নিতে হবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে উল্লেখ করে তিনি বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।

যুব রেড ক্রিসেন্টের সদস্য  আশিকুর রনি বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

আপডেটের সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪