ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় চালকসহ নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৭৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জ জেলার বাহুবলে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার তগলী নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে চালক হৃদয় মিয়া (২৬) হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। এ সময় সিলেটগামী সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় চালকসহ নিহত ২

আপডেটের সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪