ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১০৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে  কয়েকশ মানুষ এই নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল  মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন।
নামাজের পর নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন হুজুর খুতবা দেন। খুতবা শেষে তিনি দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
এসময় সারাদেশে রহমতের বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে কান্নাজড়িত কন্ঠে উল্টো মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
সারাদেশের মতো অসহনীয় তাপদাহে বিপর্যস্ত হচ্ছে লালমোহন ও উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষ ও পশুপাখি। মাঠে ফলা ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ প্রচন্ড তাপদাহে কাজে বের হতে না পেরে পড়েছেন বিপাকে।
নামাজে অংশ নেওয়া স্থানীয় হাসনাইন আহমেদসহ কয়েকজন  মুসল্লি বলেন, আমরা কয়েকদিন ধরে একটানা গরমে ভীষণ কষ্ট পাচ্ছি। এমনকি এই গরমে পশুপাখিরাও কষ্টে আছে। মাঠে ফলা ফসলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই কষ্ট দূর করে আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দেন তাই সকলে মিলে ‘ইসতিসকার’ নামাজ আদায় করলাম। আমাদের দোয়া কবুল হলে আল্লাহ ঠিকই বৃষ্টি দিবেন।
মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন হুজুর  বলেন, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবীদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনা মাফ চেয়েছি। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই তাবদাহ নামের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন।
এদিকে লালমোহন হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে  মানুষ। প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আপডেটের সময় ০৬:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪