ভিয়েনা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

অবশেষে প্রতিবন্ধী ভাতা পেল অন্ধ গেদু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৬৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বৃদ্ধ আলমগীর গেদু। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর  ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। জন্মের ৮ বছরের মাথায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে নিভে যায় গেদুর দুই চোখের আলো। স্ত্রীসহ দুই ছেলে আর চার মেয়েকে নিয়ে গেদুর সংসার। চার মেয়ের মধ্যে তিনজনকে বিয়ে দিয়েছেন। আর দুই ছেলের একজন বিয়ে করে থাকেন অন্যত্র।

এখন তার সঙ্গে রয়েছে স্ত্রীসহ ছোট এক মেয়ে ও এক ছেলে। এদের নিয়ে সংসার চালাতে নিয়মিত ভিক্ষা করেন আলমগীর গেদু।

অসহায় এই গেদুকে নিয়ে গত কয়েক মাস আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ নজরে পড়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের। এরপরই তিনি গেদুকে প্রতিবন্ধী ভাতা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় গেদুর নামে প্রতিবন্ধী ভাতা চালু করে মঙ্গলবার সকালে তার হাতে ভাতা বই তুলে দেন সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। ভাতার বই হাতে পেয়ে খুশি অন্ধ আলমগীর গেদু।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের অসহায় মানুষদের নানা ধরনের সহযোগিতা করা  হয়ে থাকে। আমরা চাই এসব সহযোগিতা যেন প্রকৃত ব্যক্তিরা পান।  আলমগীর গেদুও একজন প্রকৃত অসহায় ব্যক্তি। যার জন্য তাকে একটি প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাবেন। ভাতার টাকা পৌঁছে যাবে তার মোবাইল নাম্বারে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে প্রতিবন্ধী ভাতা পেল অন্ধ গেদু

আপডেটের সময় ০২:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪