ভিয়েনা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন শত শত মুসল্লিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৩২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে জেলার ইন্দুরকানীতে শত শত মুসল্লিরা কাঁদলেন তাদের দু’হাত তুলে। আর এর আগে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ ।

বুধবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় মুসুল্লিদের আয়োজনে উপজেলার ইন্দুরকানী মেহেরউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। গত কয়েক দিন ধরে তাপদাহে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন স্থানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নেমে গেছে পানির স্তর। সাধারন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। তাই বৃষ্টির আশায় বুধবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় মুসুল্লিদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সালাতুল ইসতিসকার নামাজ।

স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে মৌসুমী ফসলের। তাই এসব থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় রাসুলুল্লাহ (সঃ) এর পথ অনুসরণ করে স্থানীয় মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।

নামাজ পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ: জলিল হাওলাদার এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন-অর রশিদ। নামাজে শত শত মুসুল্লিরা অংশগ্রহন করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রæত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন শত শত মুসল্লিরা

আপডেটের সময় ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪