ভিয়েনা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৩৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন জেরা শিক্ষা অফিসার সুনিল কুমার সেন। সভায় উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তরা, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ ৩০জন উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া তথ্য উপস্থাপন করেন সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তাওরিদ হোসেন। অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন।

আগামী ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সপ্তাহ ব্যাপি মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ৫-১৮ বছর বয়সী ১ লক্ষ ৯০হাজার শিশুকে ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে।

গতবছর এই কর্মসূচিতে ১ লক্ষ ৭৫হাজার এই বয়সের শিশুদের ট্যাবলেট খাওয়ানো হয়েছিল।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪