ভিয়েনা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠি জেলায় এ বছর প্রনোদনা ও প্রদর্শণী মিলিয়ে ২৭৪ হেক্টরে সূর্যমুখীর চাষ 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ১০০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সম্প্রসারিত হচ্ছে তৈল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ। তৈল জাতীয় পণ্যের আমদানী নির্ভরতা কমানো এবং আভ্যন্তরীণ ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করার জন্যই কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রনোদনা ও প্রদর্শণী করে আবাদ সম্প্রসারন করছে। সরিষা চাষের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে চাষাবাদ করতে হলেও সূর্যমুখী চাষের ক্ষেত্রে আগাম জানুয়ারী মাসে বীজ রোপন করে ফলন তুলতে পারে কৃষক। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের চাষাবাদে তদারকী ও পরামর্শ প্রদান করছে।

এবছর জেলার ৪টি উপজেলায় প্রনোদনা ও প্রদর্শণী মিলিয়ে ২৭৪ হেক্টরে সূর্যমুখী চাষ হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৭২ হেক্টর, নলছিটি উপজেলায় ৮২ হেক্টর রাজাপুর উপজেলায় ৬৬ হেক্টর ও কাঠালিয়া উপজেলায় ৫৪ হেক্টরে সূর্যমুখী আবাদ হয়েছে। জেলায় প্রধানত হাইছন-৩৩ ও ৩৬, কাবেরী এবং বারি সূর্যমুখী ২ ও ৩ জাতের আবাদ হয়েছে। সূর্যমুখী চাসে মাঝেমাঝে পোকার আক্রমণ হয় এবং কৃষক কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কীটনাশক নিয়ে এর আক্রমন দমন করে। পোকা প্রথমে পাতা থেকে শুরু করে সূর্যমুখী ফুলের বীজে আক্রমণ করে বীজ নষ্ট করে ফেলে এবং এরফলে কৃষককে উৎপাদন হারাতে হয়। এছাড়া সূর্যমুখী থেকে বীজ আসলে টিয়াসহ এক শ্রেণীর পাখির সূর্যমুখীর ক্ষেতে আক্রমণ হয়। পাখিরা দলবদ্ধ হয়ে এসে বীজ খাওয়ার চেয়ে নষ্ট  করে বেশী এবং কৃষকরা কোন কোন ক্ষেতে স্থানীয়ভাবে শব্দ জাতীয় পদ্ধতি তৈরি করে পাখির আক্রমণ রোধ করে।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, সূর্যমুখীর উৎপাদন হেক্টরপ্রতি জাত বেধে দেড় থেকে দুই মেট্রিক টন পাওয়া যায়। এই তেল সুস্বাধু ও পুষ্টিকর এবং এই তেলের মধ্যে ক্লোস্টরেল থাকে না এবং হৃদরোগীদের জন্য স্বাস্থ্য সহায়ক উপকারী ভোজ্য তেল এই সূর্যমুখী।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় এ বছর প্রনোদনা ও প্রদর্শণী মিলিয়ে ২৭৪ হেক্টরে সূর্যমুখীর চাষ 

আপডেটের সময় ০৬:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪