ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ৩০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ মাথায় সিলিং ফ্যান পড়ে ভোলার লালমোহনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইলেকট্রিশিয়ান মোঃ হোসেনের একমাত্র মেয়ে সামিয়া আক্তার নিজ বাড়িতে শয়নকক্ষে বিশ্রাম নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্রী সামিয়া আক্তারকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাতে মারা যায় সামিয়া।

রবিবার সকাল ৯টায় শিশু সামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক হয়ে ওঠে হোসেনের বাড়ি। সামিয়ার বাবা হোসেন ও মা একমাত্র সন্তানকে হারিয়ে মূর্চা যাচ্ছেন বারবার।

সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, শনিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে খাটের উপর শুয়ে থাকে সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ওই শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৫:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪