ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

সকলের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৮৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: জটিল রোগে আক্রান্ত শিশু সানজিদা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। মাত্র ৬ বছর বয়সী সানজিদার যখন খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে বিছানায় শুয়ে দেশের হৃদয়বান মানুষের কাছে বাঁচার আকুতি জানাচ্ছে। সানজিদা ভোলার লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের জমাদার বাড়ির হতদরিদ্র দিনমজুর জামাল জমাদারের কন্যা।

সানজিদার পিতা জানান, জন্মের একদিন পর রিক্সা হতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সানজিদা। এর পর ধীরে ধীরে বড় হলেও স্বাভাবিক চলাফেরা করতে পারেনি। কথা বলতে পারেনা, হাত-পা বাঁকা হয়ে যায়। হুইল চেয়ারে করে চিকিৎসকের নিকট ও বিভিন্ন জায়গায় আনা নেওয়া হয়। এ পর্যন্ত চিকিৎসার খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা জামাল জমাদার। বর্তমানে ঢাকায় পিজি হাসপাতালের ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন রয়েছে সানজিদা ৷ এখন সানজিদার চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থতা যে পর্যায়ে রয়েছে তা থেকে ভালো হওয়া সম্ভব। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছে চিকিৎসকরা। এতে খরচ হবে কয়েক লাখ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা অসম্ভব।

সানজিদার পিতা বলেন, আমি একজন দিনমজুর মানুষ। এত টাকা আমার পক্ষে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তবে আমার অবুঝ মেয়েটিকে বাঁচানো সম্ভব। সানজিদাকে সহযোগিতার জন্য তাঁর পিতার সঙ্গে যোগাযোগ করতে পারেন- বিকাশ  নাম্বার ০১৯১৫৭৫২৭৬৪

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সকলের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা

আপডেটের সময় ০৭:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪