ভিয়েনা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

হবিগঞ্জে RAB-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ৯২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধ প্রতিনিধিঃ সম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধ ভাবে ট্রেনের টিকেট জন সাধারণের কাছে অধিক ম‚ল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়।

তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেফতারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৮ মার্চ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব ৯।

এ সময় তাদের নিকট থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫ টি আসনের অনলাইন টিকেট, ৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলের দাউদনগর এলাকার মৃত শেখ মকছুদ আলীর ছেলে শিপন মিয়া,একই উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুর নুর এর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম, মাধবপুর উপজেলার বুলাইয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো: জামাল মিয়া।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ঈদ প‚র্ববর্তী সময়ে এই টিকেট কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প‚র্বক আসামী ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে RAB-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেটের সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪