ভিয়েনা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ইন্দুরকানীতে ১৭৬ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৩৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে এক চাষীর বাগানের ১৭৬টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কেটে ফেলা ওই সব গাছে কলা ধরেছে। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িরচার বারৈখালী গ্রমের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী ওই কৃষক জানান, তিনি তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ৬ কাঠা কৃষি জমিতে সাগর ও সবরি সহ উন্নত জাতের কলা চাষ করছেন। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ফলেছে। ইতি মধ্যে কিছু কলা বিক্রিও করা হয়েছে। কিন্তু শনিবার (১৬ মার্চ) সকালে পার্শ্ববর্তী এক চাষী ফোনে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার ফোন পেয়ে কলা ক্ষেতে গিয়ে দেখি কলা গাছগুলো মাঝ খান থেকে কেটে ফেলা হয়েছে। কলা চাষই তার সারা বছরের আয়ের একমাত্র উৎস। তিনি আরো বলেন, এমন ঘটনা আর যেনো না ঘটে সে জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

ভুক্তভোগী চাষীর ছেলে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গন যোগাযোগ বিভাগের ছাত্র মুনান হাওলাদার জানান, সকালে কলা ক্ষেতে গিয়ে বাবা সকল কলা গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছেন। কলা গাছগুলোর সাথে এমন শত্রুতার বিচার চাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে ১৭৬ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেটের সময় ০২:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪