ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

চরফ্যাসনে সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ৩০ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ, ইকোসিস্টেমের উন্নতি ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে ২দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়াল্ডফিশ বাস্তবায়িত ইকোফিশ-২ প্রকল্পের অধীনে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)’র সভাকক্ষে গতকাল বৃহষ্পতিবার এই কর্মশালা শেষ হয়েছে।

কর্মশালায় চর কুকরী-মুকরী, চর মোন্তাজ, হাতিয়া এবং নিঝুম দ্বীপের ১২ জন স্বেচ্ছাসেবী, ১০ জন সিটিজেন সায়েন্টিস্ট এবং একজন ল্যান্ডিং সেন্টার ফ্যাসিলেটেটর অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইকোফিশ-২ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জলিলুর রহমান এবং ড. মোঃ শরীফ উদ্দিন। সার্বিক সহায়তায় ছিলেন গবেষণা কর্মকর্তা মো. আব্দুল হামিদ শেখ ও গবেষণা সহকারী শহিদুল ইসলাম কাজল।

প্রশিক্ষণে ইকোসিস্টেমের উন্নতি, জীববৈচিত্র সংরক্ষণ ,প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও করণীয়, জীববৈচিত্রের উপর ঘোষ্ট ফিশিং-এর প্রভাব, মেঘাফনা সংরক্ষণ কার্যক্রম, ইকোসিস্টেম ও জীববৈচিত্রের উপর জলবায়ু পরবর্তণের প্রভাব, প্লাস্টিস রি-সাইকিলিং করে আয়বর্ধন ও পরিবেশ বন্ধব কাজের অভিজ্ঞতা বিনিময়, মৎস অবতরণকেন্দ্রে ভিত্তিক সহ-ব্যবস্থাপন পদ্ধতি প্রবর্তণের মাধ্যমে সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য সম্পদ ব্যবস্থাপন , জেন্ডার সাম্যতা এবং পারিবারিক পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কর্মশালায় সিটিজেন সায়েন্টিস্ট ও ল্যান্ডিং সেন্টার ফ্যাসিলিটেটরদের সফটওয়ার ভিত্তিক ক্যাস মনিটরিং এর উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪