ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইলের গোপালপুরে আগুনে ভস্মীভূত ১১টি ঘর ও ৪টি গরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ৮৫ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার।
তিনি আরো জানান, একই গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, মো. নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু, সফিকুল ইসলামের ১টি ঘর এবং ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এবিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে  থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের গোপালপুরে আগুনে ভস্মীভূত ১১টি ঘর ও ৪টি গরু

আপডেটের সময় ১১:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪