ভিয়েনা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৪২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

রোববার দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া ও চর কাটখাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, আজ দুপুরে সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দির মিঠাপুর এলাকায় পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

আপডেটের সময় ০৩:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪