ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহন পৌর মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৭৬ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হ্যাক করে পৌরসভার স্টাফসহ বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি চেয়েছে হ্যাকাররা।

বিষয়টি জানতে পেরে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌরসভার মেয়র।

মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি জানিয়ে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেজর শামীম, পৌরসভার ইঞ্জিনিয়ার নিজাম, স্টাফ সাখাওয়াতসহ অনেকের কাছে টাকা চেয়েছে হ্যাকাররা।

তিনি আরও বলেন, আজ ভোরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে নিশ্চুপ থাকে হ্যাকাররা। আমি অনুমান করলাম, তারা আমার নাম্বার ব্যবহার করে অন্য কারো সাথে কথা বলছে। তাই সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেই এবং আমার স্ত্রী ও মেয়ের নাম্বার দিয়ে বিভিন্নজনের সাথে যোগাযোগ করলে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারি এবং সকলকে টাকা না দেয়ার ব্যাপারে সতর্ক করি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলমান রয়েছে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন পৌর মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি

আপডেটের সময় ০২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪