ভিয়েনা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

ঝিনাইদহ জেলা কারাগারে দন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা কারাগারে নারী শিশু নির্যাতন মামলায় দন্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭ টার দিকে  তার মৃত্যু হয় । সে ঝিনাইদহ জেলা শহরের পবহাটি গ্রামের  আতিয়ার লস্করের ছেলে মিলন লস্কর (৩০)।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হয়দার জানান, কারাগারেরর চিত্রা ৩ নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬ টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে সে। দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

জেলার আরো জানান নারী শিশু নির্যাতন দমন আইনে  গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ জেলা কারাগারে দন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেটের সময় ০৮:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪