ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

এমপি শাওনকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: চতুর্থ বারের মতো ভোলা-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এভিনিউতে এ সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।

পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় এমপি শাওন বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ। তার নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আকতার, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস   

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এমপি শাওনকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা

আপডেটের সময় ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪