ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নাজিরপুরে অটো রিক্সার ধাক্কায় কৃষকের মৃত্যু; আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে অটো রিক্সার ধাক্কায় মো. হেমায়েত উদ্দিন শেখ হিমু (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই ছাত্রী আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রয়ারী) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি সংলগ্ন রাস্তায়। নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার দিকে ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমু সহ আছিয়া আক্তার (১৭) ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। ধাক্কা দেয়া অটো রিক্সাটিকে সনাক্ত করা সম্ভব হয় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে অটো রিক্সার ধাক্কায় কৃষকের মৃত্যু; আহত ২

আপডেটের সময় ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪