ভিয়েনা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইল বার সমিতি নির্বাচন সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০১ সময় দেখুন

সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ৬ জন বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৪-২০২৫) আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ. কে. এম. শামিমুল আকতার সভাপতি ও মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৪টি পদের মধ্যে এই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আরো চারজন। অন্য দিকে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন আটটি পদে।

মঙ্গলবার (২০  ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী ও টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ। এবার মোট ভোটার ছিলেন ৭৮৯ জন এবং ভোট দিয়েছেন ৭৪২ জন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেনÑ সহ-সভাপতি-নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এস. এম জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে হুমায়ন কবীর ও নুরুল ইসলাম।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেনÑ সহ-সভাপতি-মো: খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক-আতিকুর রহমান মিয়া (জামিল), লাইব্রেরী সম্পাদক-খন্দকার মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-আব্দুল খালেক মিয়া এবং নির্বাহী সদস্য পদে রাসেল দেওয়ান, আসাদুজ্জামান, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল বার সমিতি নির্বাচন সম্পন্ন

আপডেটের সময় ০৪:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪