ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

নাজিরপুরে চেয়ারম্যানের ঘর আগুনে পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে উপজেলার মালিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন মন্ডল মিঠুর বসত ঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবী।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ ফেব্রæয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু বলেন, ঘরটি তার পিতা ওই ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান রমেশ মন্ডলের আমলে তৈরী ও প্রায় ৭০ বছরের পুরানো। তিনি ওই ঘরের পাশের বিল্ডিং এর নিচতলায় ছোট ভাই আর দোতালায় তিনি থাকেন। ঘরটিতে পরিবারের মালামাল রাখা হতো। ওই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ওই ঘর থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া সেখান থেকে লাগা আগুন ওই ঘরের পাশে থাকা দোতালা বিল্ডিং এ লাগে। এতে বিল্ডিং এর দোতালার সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমন কি বিল্ডিংটিও পুরো ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, আগুন লাগার কোন কারন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাড়িতে ক্লোস সার্কিট (সিসি) ক্যামেরা থাকলেও কোন নাশকতার উৎস পাওয়া যায় নি।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে চেয়ারম্যানের ঘর আগুনে পুড়ে ছাই

আপডেটের সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪