ভিয়েনা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

লালমোহনে বাসের চাপায় দুই পথচারী আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের চাপায় মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ সুমন নামে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের উত্তর মাথায় এ ঘটনা ঘটে। আহত ফারুক গজারিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে এবং সুমনও একই এলাকার আমীর খলিফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী দ্রুতগতির দুটি যাত্রীবাহি বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা করছিল। এসময় প্রিন্স নামের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে দাড়িয়ে থাকা একটি নসিমন কে ধাক্কা দেয়। এতে নসিমনের কাছে দাঁড়িয়ে থাকা দুই পথচারী গুরুতর আহত হন। একইসাথে নসিমনের কাছে থাকা অটোরিকশাও দুমড়েমুচড়ে যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাসের চাপায় দুই পথচারী আহত

আপডেটের সময় ০৪:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪