ভিয়েনা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

সংসদ অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি -গয়েশ্বর চন্দ্র রায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে, দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিন সোমবার (৩০ জানুয়ারি) সারা দেশে কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, পূর্বঘোষিত কালো পতাকা মিছিল শুরুর আগে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, “অবৈধ ডামি সংসদ বাতিল করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে, আগামী ৩০ জানুয়ারি সব মহানগর, জেলা, উপজেলায় কালো পতাকা মিছিল বের করবে আমাদের দলের সব শাখা।”জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি সফল করতে, বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে, দুপুরে, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচিতে যোগ দিতে, ঢাকার দুই মহানগরীর বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে সমবেত হন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকাল ৩টার দিকে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিল রাজধানীর নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় হয়ে আরামবাগ মোড়ের কাছে গিয়ে শেষ হয়।

একই দাবিতে শুক্রবার (২৬ জানুয়ারি) বিএনপির সব জেলায় একই ধরণের কর্মসূচি পালন করা হয়। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, এটা ছিলো বিএনপির প্রথম রাজপথের কর্মসূচি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদ অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি -গয়েশ্বর চন্দ্র রায়

আপডেটের সময় ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪