ভিয়েনা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রমজানে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে- প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৩১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সাথে করা হয়েছে। আগে দেশে চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিলো। শুল্ক যাতে যোক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় টাঙ্গাইলের দেলদুয়ারে বানিজ্য প্রতিমন্ত্রী তার নিজ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

বানিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সাথে আলোচনা হয়েছে। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ আমাদের মজুদ আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্য প্রয়োজনীয় পন্য মজুদ আছে।

প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, কেউ মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে। আন্ত:মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পন্য পৌছে দেয়া হবে।
এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫ টি পণ্য দেয়া হবে। এ সময় দেলুদয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রমজানে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে- প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪