ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ৫২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় দেশীয় লোহার তৈরী সচল দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজসহ মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০) নামের তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মো. আব্বাস, রুবেল, ও মিরাজ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় দুটি পাইপগান-গুলিসহ আটক ৩

আপডেটের সময় ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪