ভিয়েনা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

ভোলায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ১০ কেজি ৪শত গ্রাম গাঁজাসহ মো. মনির হাওলাদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় তার সাথে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮৭৪ টাকা পাওয়া গেছে ।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ৮ টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।

আটক মো. মনির হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মজু হাওলাদারের ছেলে।

কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় একটি স্পিড বোট তল্লাশি করে ১০ কেজি ৪শত গ্রাম গাঁজাসহমো. মনির হাওলাদার নামের যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮৭৪ টাকা পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা নিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলার রুট দিয়ে বরিশালের পাতারহাট যাচ্ছিল বলে স্বীকার করেন। তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেটের সময় ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪