ভিয়েনা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

লালমোহনে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৫৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মোর্শেদা নামে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মোর্শেদা ওই এলাকার মো. নূর নবীর মেয়ে।

জানা যায়, কিশোরী মোর্শেদা মৃগী রোগে আক্রান্ত এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পরেও মোর্শেদা ঘরে না ফিরলে তার মা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মোর্শেদাকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে মোর্শেদাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে মোর্শেদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪