ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইলে দাদাকে পিটিয়ে হত্যা মামলায় নাতি গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৯২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় নাতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মো. রাব্বি (২০)।
শনিবার রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেসব্রিফিং এ তথ্য জানান।
কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম বলেন, মান্নান এবং তার নাতি রাব্বীর সাথে পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিলো। গত ১৬ জানুয়ারী বিকেলে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে ফেরাতে গেলে রাব্বি তাদের দুইজনকেও পিটিয়ে আহত করে।
পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুত্বর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে দাদাকে পিটিয়ে হত্যা মামলায় নাতি গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪