ভিয়েনা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জি এম কাদের বিরোধী দলনেতা, আনিসুল ইসলামকে উপনেতা করেছে জাপা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করেছে দলটি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। এখন বিষয়টি স্পিকারের উপর নির্ভর করছে।

সভা শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই। আমরা সংসদে বিরোধীদলীয় ভূমিকা পালন করব। জনগণের কথা সংসদে তুলে ধরব।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জি এম কাদের বিরোধী দলনেতা, আনিসুল ইসলামকে উপনেতা করেছে জাপা

আপডেটের সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪