ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৩৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে লেখক, গবেষক ও সাংবাদিক মিজানুর রহমান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাকক্ষে স্থানীয় গাউছিয়া পত্রিকার উদ্যেগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গাউছিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত।

বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই, নলছিটির সাংবাদিক মিলন কান্তি, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আসম মাহামুদুর রহমান পারভেজ ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান বাণিজ্য বিভাগের ছাত্র হয়েও তিনি সংবিধান ও আইন বিশেষজ্ঞ ছিলেন। তাঁর লেখা সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক বইটি ব্যপক পাঠক সমাদৃত হয়েছে। মিজানুর রহমান খান ঝালকাঠি নলছিটির কৃতি সন্তান। তাঁকে হারিয়ে এ জেলা এক ক্ষণ জন্মা মানুষকে হারিয়েছে।

পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া একই দিন বিকেলে সেখানে দৈনিক আমাদের বার্তার কার্যালয়ে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার স্টেশন রোডে প্রয়াতের গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া করা হবে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪