ভিয়েনা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

নাজিরপুরে নৌকার কর্মী কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৫০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নৌকার কর্মী কৃষকলীগ নেতা লাবলু শেখ (৩৮) কে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে। গুরুতর আহত লাভলুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত লাবলুর ছোট বোন কেয়া খানম জানান, তার ভাই ওই দিন সন্ধ্যার দিকে স্থানীয় বেপারী বাড়ি থেকে নিজ বাড়ির ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো. আরিফুর রহমান সবুজ ও তার ছোট ভাই আসিফ , নাইম সহ ১০-১২ জন যুবক তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে মৃত্যু ভেবে ফেলে রাখে। মুমূর্ষ অবস্থায় স্থানীয় গ্রাম পুলিশের সদস্য পবিত্র বেপারী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত লাবলু শেখ পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) বিজয়ী নৌকার প্রার্থী শ.ম রেজাউল করিমের কর্মী ও ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক । আর হামলাকারীরা পরাজিত প্রার্থী (ঈগল প্রতীক) জেলা আ.লীগের সভাপতি একেএমএ আউয়ালের কর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহŸায়ক মো. হান্নান বেপারী ।

এ ব্যাপারে ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান সবুজ ওই হামলার সাথে নিজেকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি কিছুই জানেন না বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনিয়া জামান জানান, তার মাথা ও মুখে কুপিয়ে এবং পিটিয়ে জখম করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, সেখানে পুলিশ পাঠনো হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে নৌকার কর্মী কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেটের সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪