ভিয়েনা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলায় বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ৯৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় ভোলা জেলা ও দায়রা আদালতের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।

মানববন্ধনে তিনি বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের  নির্বাচনে যাব না এবং কোন আইনজীবী কোর্টের কার্যক্রমের সাথে সংযুক্ত হবো না, যারা যাবে তারা জাতীয় বেঈমান এবং এ দেশের দুশমন।

তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব ফরিদুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. ইফতারুল হাসান ,সহ-সভাপতি এড. মো. ইউসুফ, সিনিয়র এড. ফরমজুল হক মাল, এড. মো. ইউসুফ, এড.কাজী আজম, এড. আদিল মাহমুদ, এড. আরিফুর রহমান, এড. মশিউর রহমান মুরাদ, এড. পলাশ চন্দ্র দাশ, এড. ফয়সাল আহমেদ রাসেল, এড. জিয়াউর রহমান এবং শিক্ষানবিশ আইনজীবী মঞ্জুসহ আরো অনেকে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

আপডেটের সময় ০৪:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪