ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জনসভায় সাবেক মন্ত্রী শাহজাহান খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ৪৪ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত গোপালপুর-ভূঞাপুরের আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ছোট মনির এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

০১ জানুয়ারী সোমবার দুপুরে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাজানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছোট মনির এমপি।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য মানুষ নৌকায় ভোট দিবে। সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি আমরা । আমরা সাধারণ মানুষের মাঝেই আছি। তাই কোনও অপশক্তি জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোপালপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জনসভায় সাবেক মন্ত্রী শাহজাহান খান

আপডেটের সময় ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪