ভিয়েনা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১০০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় তেলের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌরসভার হাইস্কুল সুপার মার্কেট এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুদামের মালিকের চাচাতো ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ পাটওয়ারী জানান, দুপুরের দিকে হঠাৎ করে তেলের গুদামটিতে আগুন লাগে। এতে পুরোপুরি পুড়ে গেছে টিনসেডের গুদাম ঘর, সাতটি তেলের ড্রাম এবং একটি টিভিএস আরটিআর ফোর-ভি মডেলের মোটরসাইকেল। যার ফলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে ১০ থেকে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
অন্যদিকে অগ্নিকা-ের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তেলের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

আপডেটের সময় ০৮:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪