ভিয়েনা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

লালমোহনে দুর্বৃত্তের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ১৭৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে ঝলসে গিয়েছে মোসা. নাজমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর শরীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এসিড নিক্ষেপের কারণে ভুক্তভোগী গৃহবধূর শরীরের প্রায় ১৫ শতাংশ ঝলসে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এরআগে, শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবিরচর এলাকায় নিজ ঘরে ওই গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গৃহবধূ নাজমা বেগম ওই এলাকার মো. নূরনবীর স্ত্রী।

ভুক্তভোগী গৃহবধূ নাজমা বেগম বলেন, শনিবার রাতে নিজ ঘরের খাটের ওপর বসেছিলেন তিনি। এ সময় ঘরের দরজা দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তাদের কাউকে চিনতে পারেননি নাজমা বেগম। পরে তিনি ডাকচিৎকার দিলে তার এক দেবর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, এসিডে দগ্ধ হওয়া এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর শরীরের ডান পাশের কাঁধ ও কোমড়ের নিচে এবং পায়ের অন্তত ১৫ শতাংশ এসিড নিক্ষেপের কারণে ঝলসে গেছে। আন্তরিকতার সঙ্গে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীকে দেখে এসেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুর্বৃত্তের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

আপডেটের সময় ০২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩