ভিয়েনা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নাজিরপুরে নৌকার কর্মীকে গনধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৮১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে এক নৌকার কর্মী (৩০) কে গন ধর্ষনের চেষ্টার অভিযোগ মমালা দায়ের হয়েেেছ। শনিবার (৩০ ডিসেম্বর) নাজিরপুর থানায় অভিযোগে দায়ের করেছেন ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধু ।

ঘটনাটি গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈলাবুনিয়া গ্রামের নাগাসি পাড়া এলাকায়। ভুক্তভোগী ওই নারীর বাড়ি ওই একই এলাকায় ।

জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং তার প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।

ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি নৌকার প্রার্থী শ.ম রেজাউলের নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার কালে একই এলাকার নাগাসিপাড়ার কদম আলীর বাড়ির সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের (ঈগল প্রতীক) কর্মী দক্ষিন ছৈলাবুনিয়া গ্রামের মৃত গনেশ হালদারের ছেলে উজ্জল হালদার (৩৮) ও একই এলাকার প্রফুল্ল বেপারীর ছেলে পংকজ বেপারী সহ ৪-৫ জনে তাকে আটকে পাশের একটি বাগানে নিয়ে যায়। এ সময় ধর্ষনের চেষ্টা করে তার পড়নের কাপড় খুলে ও ছিড়ে ফেলে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে এক যুবক এগিয়ে এলে অভিয্ক্তুরা পালিয়ে যায়। বিষয়টি কারো কাছে বললে অভিযুক্তরা তার স্বামী সহ পরিবারের সকলকে হত্যার হুমকী দেয়া হয়। অভিযুক্তরা পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মী।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি। তবে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) উপজেলা নির্বাচন পরিচালনার সদস্য সচীব ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অঅশুতোষ বেপারী এমন একটি শুনেছেন বলে স্বীকার করলেও বিষয়টি মিথ্যা দাবী তার।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার দুপুরে একটি অভিযোগ দিয়েছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে নৌকার কর্মীকে গনধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা

আপডেটের সময় ১০:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩