ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলায় পুলিশের বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১০৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় মুছা কালিমুল্লাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিএনপি নেতাদের দাবি, পুলিশ সরকারকে খুশি করতে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের সদর রোড বরিশাল দালান সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, নভেম্বর মাসে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গ্রেফতার হওয়া মুছা কালিমুল্লাহসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুছা কালিমুল্লাহকেও গ্রেফতার করা। তিনিও সেই মামলার আসামি। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরক এর ঘটনা কোথায় ঘটেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে’।

এদিকে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতাব্বরের দাবি, ভোলায় বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করেননি। পুলিশ সরকারকে খুশি করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। মুছা কালিমুল্লাহ নির্দোষ। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরে নিয়ে গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পুলিশের বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেটের সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩