ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

নির্বাচন সুষ্ঠ করতে জীবন দেয়া ছাড়া সব কিছুই করছে কমিশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১১৩ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ করতে বয়স্ক বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেয়া ছাড়া সকল কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সকলের সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথীয় হয়ে থাকে যেন।
বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমান পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।
তিনি আরও বলেন,এখন ছবি যুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলে,  আমার ভোট আগেই দেওয়া হয়েছে।  কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেন কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত ডিআইজ মো. শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান সহ
পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন সুষ্ঠ করতে জীবন দেয়া ছাড়া সব কিছুই করছে কমিশন

আপডেটের সময় ০৩:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩