ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ৩৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহীন (২২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের বাড়িতে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন। শাহীন ওই ওয়ার্ডের মো. নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।

শাহীনের চাচাতো ভাই মো. মনির হোসেন জানান, সকাল ১০টা থেকে শাহীন নিজের ঘরে ইলেকট্রনিক কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে অসাবধানতাবশত শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেটের সময় ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩