ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

লালমোহনে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৩২ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তানজিম হোসেন নামে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরল²ী এলাকায় এ ঘটনা ঘটে। তানজিম ওই এলাকার মাহবুব আলমের ছেলে। সে জন্ম থেকে বাকপ্রতিবন্ধী ছিল।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল তানজিম হোসেন। এ সময় ঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন তার মা। নাস্তা তৈরি শেষে তানজিমকে ডাকাডাকি করেন তার মা। এতে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন মা। খোঁজাঁখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে তানজিমকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। পরে আশেপাশের লোকজন এসে তানজিমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। ওই পল্লী চিকিৎসক তানজিম হোসেনের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই প্রতিবন্ধী তরুণের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

আপডেটের সময় ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩