ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৩৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ডিসেম্বর) ভোলার সিনিয়র সহকারী জজ ও ভোলা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তানভীর রহমান এ নোটিশ প্রদান করেন।
ওই নোটিশে উল্লেখ করা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন নির্বাচনী এলাকায় বৈদ্যুতিক খুঁটি, দালান ও বেড়ায় ঈগল প্রতীকের পোস্টার লাগিয়েছেন। এছাড়াও তিনি মোটরসাইকেল সহকারে মিছিল ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর ৭ এবং ৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে তার বিরূদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে ২৫ ডিসেম্বরের মধ্যে তাকে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির বরাবর কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
কারণ দর্শানো নোটিশের বিষয়ে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটি আমাকে যে নোটিশ করেছেন আমি তার লিখিত জবাব দিয়েছি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেটের সময় ০৪:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩